বিগ ব্যাশে একের পর এক ভুল আম্পায়ারিং সিদ্ধান্ত,প্রবল ক্ষোভ প্রকাশ ওয়ার্নের - The News Lion

বিগ ব্যাশে একের পর এক ভুল আম্পায়ারিং সিদ্ধান্ত,প্রবল ক্ষোভ প্রকাশ ওয়ার্নের




নিজস্ব প্রতিনিধি ; বর্তমানে টেকনোলজির যুগে আপনি মাঠে দাড়িয়ে হোক বা মাঠের বাইরে যে কোন জায়গায় যদি কোন ছোট ভুল ও করেন তবে তা খুব স্বাভাবিকভাবেই ধরা পড়বে তো বটেই। তারপরেযে সমালোচনার ঝড় বয়ে যাবে তা প্রত্যাশা করাই যায়। ক্রিকেটের বুকে আম্পায়ারদের এই ভুল সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমাতে চালু হয়েছে ডিআরএসের মতন সিস্টেম ও। তাও মাঠে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নেওয়া এখন ও পুরোপুরি বন্ধ হয়নি।


অস্ট্রেলিয়ার বুকে চলতি বিবিএলে পরপর ম্যাচে এরকম ঘটনা ঘটেছে পরপর। আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার তথা বর্তমান ধারাভাষ্যকার শ্যেন ওয়ার্ন। সিডনি থান্ডার বনাম পার্থ স্করচার্চের ম্যাচ চলাকালীন এই ঘটনা যখন ঘটে তখন ধারাভাষ্য দিচ্ছেন ওয়ার্ন। ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে বল ক্যাচ ধরার পড়েও আম্পায়ার সাইমন লাইটবডি নট আউট জানান। 


আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ন। তবে বিবিএলে এটাই প্রথম এমন ঘটনা নয়। কয়েকদিন আগেই বৃহস্পতিবার অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং ব্রিসবেন হিটের ম্যাচে একই রকম ঘটনা ঘটেছিল। সেবার ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল প্যাডে লাগার পরেও তাকে এলবিডব্লিউর আউট দেওয়া হয়েছিল এরপরেই বিগ ব্যাশেও ডিআরএসের দাবি জোরালো হয়।


ব্রিগসের বলকে সেবার রিভার্স সুইপ মারতে যান কুপার বল ব্যাটের কোনায় লেগে প্যাডে লাগা সত্ত্বে আম্পায়ার এলবিডব্লিউর আউট দিয়ে দেন। সেসময় ও ধারাভাষ্য দিচ্ছিলেন শ্যেন ওয়ার্ন এবং অ্যান্ড্রু সাইমন্ডস। ক্ষুব্ধ ওয়ার্ন জানান ' অনেক হয়েছে। এই টুর্নামেন্টকে যদি আমরা সিরিয়াসলি নিতে চাই তাহলে আমাদের ডিআরএসের প্রযুক্তি ব্যবহার করতেই হবে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে এর জন্য পয়সা দিতে হবে। কিন্তু এই ধরনের আম্পায়ারিং সিদ্ধান্তগুলো কখনো গ্রহনযোগ্য নয়।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.